সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পল্লীকবি জসিমুদ্দিনের ১২০তম জন্মবার্ষিকী আজ

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পল্লীকবি জসীমউদ্দীন এর ১২০তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে।

রবিবার সকাল ৯ টায় কবির বাড়ির আঙ্গিনায় তার কবরে জেলা প্রশাসন পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর নিজ বাড়ি অম্বিকাপুরে তার জন্মবার্ষিকী উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব তাসলিমা আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক জনাব মো. কামরুল আহসান তালুকদার পিএএ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মো. শাহজাহান,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, প্রফেসর মো.শাহজাহান , অধ্যাপক এম এ সামাদ, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভি জামান প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত বক্তারা কবির কর্মজীবন ও বাংলা সাহিত্যে তার অবদানের কথা তুলে ধরেন এবং কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

—-ইউএনবি