সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রোহিতের কাঁধেই থাকছে ভারতের অধিনায়কত্ব

অনলাইন ডেস্ক :

ভারতের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর থেকেই রোহিত শর্মাকে নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা হয়েছে। এরই মাঝে এশিয়া কাপ আর টি-টোয়েন্টির বিশ্বকাপের ব্যর্থতার জন্য তাকে অধিয়াকত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিও উঠেছে। এই বছরের শেষদিকে এশিয়া কাপ আর ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে রোহিত অধিনায়ক হিসেবে থাকবেন কিনা সেটি নিয়েও রয়েছে জল্পনা-কল্পনা। বিশ্বকাপ পর্যন্ত থাকবেন কিনা সেটি অনেক পরের আলোচনা হলেও নতুন বছরের শুরুতে ভারতের ওয়ানডে আর টেস্ট দলের দায়িত্ব যে রোহিতের কাঁধেই থাকছে তা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা। এই বছরের প্রথম দিনেই বৈঠকে বসেছিলো বিসিসিআইয়ের কর্মকর্তারা। সেই বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলো রোহিত আর টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। সেই বৈঠকের পরই বোর্ডের এক কর্মকর্তা হাতপাখা, রোহিত এখন ভারতকে টেস্ট এবং একদিনের ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছেন। এই দুই ফরম্যাটে ওর নেতৃত্ব নিয়ে কোনো ধরণের আলোচনা হয়নি। অর ব্যাপারে কেউ সন্দেহপ্রকাশও করেনি। এছাড়া, টেস্ট এবং একদিনের ক্রিকেটে ওর রেকর্ডও ভালো। তাই ওকে অধিনায়কত্ব থেকে সরানোর দাবি কেউ তোলেননি। ফলে আগামী বিশ্বকাপেও রোহিতকেই যে ভারতের অধিনায়ক হিসাবে দেখা যাবে, এটা প্রায় স্পষ্ট।