সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

মানুষ থেকে ‘নেকড়ে’ হতে ব্যয় ২৪ লাখ টাকা!

অনলাইন ডেস্ক :

এক জাপানি ব্যক্তির শখ হয়েছিল তাকে যেন পা থেকে মাথা পর্যন্ত নেকড়ের মতো দেখায় সেরকম একটি বিশেষ পোশাক বানাবেন। যেই ভাবা সেই কাজ। জিপেট নামে একটি প্রতিষ্ঠান এক পোশাক বানাতে ওই ব্যক্তিকে সহায়তা করেছে। এতে বাংলাদেশি মুদ্রায় খরচ হয়েছে প্রায় ২৪ লাখ টাকা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি বলেছেন, ‘ছোট বেলা থেকেই বন্য প্রাণীর প্রতি ভালোবাসা রয়েছে। টিভিতে দেখেছি যে, বিভিন্ন প্রাণির মতো দেখতে পোশাক অনেকে হাজির হয়। আমি স্বপ্ন দেখেছি, আমিও একদিন এমন হব।’ পোশাকটি তৈরি করতে ওই ব্যক্তিকে বেশ কয়েক বার জিপেটের স্টুডিওতে যেতে হয়েছে। এ বিষয়ে ওই ব্যক্তি আরও বলেছেন, ‘আমরা একটি নেকড়ের যাবতীয় খুঁটিনাটি আলোচনা করেছি, পরীক্ষা করে দেখেছি এবং অনুসারে পোশাকটিতে যাবতীয় বৈশিষ্ট্য যোগ করা হয়েছে।’জিপেট তাদের নিজস্ব টুইটার পেজে ওই ব্যক্তির নেকড়ের কস্টিউম পরা ছবি শেয়ার করেছে। ক্যাপশনে লিখেছে, ‘নেকড়ে পোশাক। আমরা একজন ব্যক্তির অনুরোধে এই নেকড়ের পোশাক তৈরি করেছি। কাঠের নেকড়ের আদলে তৈরি, আমরা বাস্তবসম্মত নেকড়ের মতো দেখেতে একটি পোশাক সম্পূর্ণভাবে প্রস্তুত করেছি।’ এর আগে, জিপেট থেকে এক জাপানি কুকুরের পোশাক বানিয়েছিলেন। কুকুরের মতো দেখতে পোশাকটি বানানোর জন্য খরচ করতে হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৬০ হাজার টাকারও বেশি। যা জাপানি মুদ্রায় প্রায় ২০ লাখ ইয়েন। লেগেছে ৪০ দিনেরও বেশি সময়।