সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

আন্তর্জাতিক আল্ট্রা ট্রেইল ম্যারাথনে বাংলাদেশি অ্যাথলেট

অনলাইন ডেস্ক :

আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া ভিয়েতনামে আলট্রা ট্রেইল ম্যারাথন রেস প্রতিযোগীতায় বাংলাদেশ থেকে অংশ নিতে যাচ্ছেন ক্রীড়া দল আর্থ টাচড স্টেপস এর দুই অ্যাথলেট আর এ ইহসান ও ইমামুর রহমান। বাংলাদেশ থেকে প্রথম দুই অ্যাথলেট এই আন্তর্জাতিক আলট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নিতে যাচ্ছেন। প্রতিবছর ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে ১৯০ কিমি. দূরে অবস্থিত মক চাওতে অনুষ্ঠিত হয়ে থাকে এই আলট্রা ম্যারথন আসর। ১০, ২১, ৪২, এবং ৭০ কিলোমিটার নিয়ে মোট ৪ টি ক্যাটাগরিতে এই প্রতিযোগীতার আয়োজন হয়ে থাকে। প্রতিবছরের ন্যায় এবারও ৩৫ টি দেশের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের এই দুই অ্যাথলেট ৭০ কিলোমিটার আল্ট্রা চ্যালেঞ্জে অংশ নিবেন। এই আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশগ্রহণ প্রসঙ্গে ইহসান জানান, তিনি এর আগে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক ম্যারাথন রেইস প্রতিযোগীতায় অংশ নিলেও এই প্রথম কোন আন্তর্জাতিক আলট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নিচ্ছেন তিনি। ইমামুর রহমান বলেন, ‘আমরা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ম্যারাথনে নিজেদের চেষ্টায় অংশ নিয়ে বাংলাদেশকে বিশ্ব অ্যাথলেটিকস অঙ্গনে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন দেশে অংশগ্রহণের পাশাপাশি আমাদের উদ্দেশ্য বাংলাদেশের পতাকা বহন করা এবং এর পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং শিক্ষা নিয়ে আরও কাজ করে যেতে চাই।’ ম্যারাথন রেস বিশ্বের একটি জনপ্রিয় স্পোর্টস, ২১.০৯৫ কি.মি দৌড়কে বলা হয় হাফ ম্যারাথন, ৪২.১৯৫ দৌড়কে বলা হয় ফুল ম্যারাথন। এবং ৫০ কি.মি থেকে শুরু হয় আল্ট্রা ম্যারাথন। আট্রা ট্রেইল ম্যারাথন একটি কঠিন খেলা, যেখানে অংশ নেওয়া অ্যাথলেটদের উঁচু নিচু পাহাড় এবং নানান অমসতল পথ বেঁধে দেওয়া একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হয়।