সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

২ উইকেটে অস্ট্রেলিয়ার ১৪৭ রান

অনলাইন ডেস্ক :

বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন খেলা হয়েছে ৪৭ ওভার। প্রথম দিন শেষে ২ উইকেটে ১৪৭ রান করেছে অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দিনের চতুর্থ ওভারেই প্যাভিলিয়নে ফিরেন ওপেনার ডেভিড ওয়ার্নার। আগের টেস্টের প্রথম ইনিংসে ২শ রান করা ওয়ার্নারকে মাত্র ১০ রানে আউট করেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিচ নর্টি। দলীয় ১২ রানে ওয়ার্নারের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ১৩৫ রানের জুটি গড়েন আরেক ওপেনার উসমান খাজা ও তিন নম্বরে নামা মার্নাস লাবুশেন। ৪৭তম ওভারের শেষ বলে লাবুশেনকে আউট করে জুটি ভাঙ্গেন নর্টি। ১৩টি চারে ১৫১ বলে ৭৯ রান করেন লাবুশেন। লাবুশেনের আউটের পরই বৃষ্টির কারণে দিনের বাকী সময়ে আর খেলা হয়নি। ৬টি চারে ১২১ বলে ৫৪ রানে অপরাজিত খাজা। দক্ষিণ আফ্রিকার নর্টি ২৬ রানে ২ উইকেট নেন।