সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

মানুষের কথা নিয়ে আমার মাথাব্যাথা নেই: রোনালদো

অনলাইন ডেস্ক :

নতুন অভিযানে সৌদি আরব এসেছে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন ক্লাব আল নাসরে পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। গত মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষাও সেরে ফেলেছেন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করা এই তারকা। মঙ্গলবার ঘরের মাঠ মার্সুল স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে প্রথমবারের মতো রোনালদোকে নিজেদের খেলোয়াড় হিসেবে হাজির করে আল নাসর। সংবাদ সম্মেলনে রোনালদো জানান, ‘ইউরোপে আমার অনেক সুযোগ ছিল। ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও এমনকি পর্তুগালের অনেক ক্লাব আমার ব্যাপারে আগ্রহী ছিল। তবে আমি এই ক্লাবকে বেছে নিয়েছি। কারণ আমি বিশ্বের এই অঞ্চলের ফুটবলের উন্নতি চাই। আমার অভিজ্ঞতা কাজ লাগিয়ে এখানের ফুটবলের উন্নতি করতে চাই। সঙ্গে নারীদের ফুটবলের উন্নতিতে সকলের দৃষ্টিভঙ্গি বদলে দিতে চাই। ’ পাঁচবারেরর ব্যালন ডি’অর জয়ী এই তারকার মতে, সৌদি প্রো লিগ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, ‘মানুষ কী বলে তা নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি জানি, এই লিগ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ’ সংবাদ সম্মেলনের শেষে রোনালদো গায়ে থাকা স্যুট পাল্টে আল নাসরের জার্সি পরে মাঠে প্রবেশ করেন। গ্যালারিতে তাকে দেখার অপেক্ষায় ছিলেন ক্লাবটির ভক্ত-সমর্থকরা। আল নাসরের পুরো স্কোয়াডই রোনালদোর সঙ্গে সাক্ষাত করতে উপস্থিত হন।