সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

মেসিকে ‘গার্ড অব অনার’ দিয়ে বরণ করল পিএসজি

অনলাইন ডেস্ক :

৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের গোধূলি বেলায় তার হাতের স্পর্শ পেয়েছে বিশ্বকাপ ট্রফিটা। বিশ্বকাপ জয়ের পর নিজ দেশে ফিরে এতদিন ছুটি কাটিয়েছেন মেসি। এবার তিনি যোগ দিলেন তার ক্লাব পিএসজিতে। প্যারিসে এর আগেও অনেকবার ছুটি কাটিয়ে ফিরেছেন মেসি, তবে এবার ফিরলেন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে। আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নিতে পিএসজির আয়োজন ছিল বেশ। অনুশীলনে নামার সময় মেসিকে দুই পাশে দাঁড়িয়ে গার্ড অব অনার দিয়ে বরণ করে নিয়েছে সতীর্থরা। তখন মেসির হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারকও। পরে স্মারক হাতে ছবিও তুলেছেন মেসি। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছে পিএসজি। মেসিকে স্বাগত জানাতে অন্যান্যের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাজিল মহাতারকা নেইমার। তিনিও বন্ধু মেসিকে বরণ করে নেন। বিশ্বকাপ জয়ের পর টুইট করে মেসিকে অভিনন্দনও জানিয়েছিলেন নেইমার। কিন্তু ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। কারণ, মেসি ছুটি কাটিয়ে ক্লাবে ফেরার দিনে ছুটিতে গেছেন এই ফরাসি সুপারস্টার।