সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

এশিয়া কাপে আবারও বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা, আফগানিস্তান

অনলাইন ডেস্ক :

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা ও আফগানিস্তান। অন্য দিকে একই গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি (এসিসি) জয় শাহর এক টুইট বার্তা থেকে এ কথা জানা গেছে। টুইটে ২০২৩ এবং ২০২৪ সালে এসিসির বিভিন্ন প্রতিযোগিতা এবং ক্যালেন্ডারের ছবি আপলোড করেছেন জয় শাহ। অক্টোবরে ওয়ানডে বিশ^কাপ থাকায় এ বছরের এশিয়া কাপ হবে ৫০ ওভার ফরম্যাটে। ষোড়শ এশিয়া কাপের মূল পর্বে দুই গ্রুপে মোট ৬টি দল খেলবে। গ্রুপ ‘এ’তে আছে ভারত, পাকিস্তান এবং বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলংকা এবং আফগানিস্তান। আসরে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ বছরের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে এখনও নিশ্চিত নয় আগামী এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে হবে কি-না। কারণ গেল মাসেই জয় শাহ জানিয়েছিলেন, নিরপেক্ষ ভেন্যুতে হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত গত এশিয়া কাপে শ্রীলংকা ও আফগানিস্তানের কাছে দুই ম্যাচেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিলো বাংলাদেশ। সুপার ফোরে সেরা দু’দল হয়ে ফাইনালে উঠে শ্রীলংকা ও পাকিস্তান। ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে শিরোপার স্বাদ নেয় শ্রীলংকা।