সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

খাজা-স্মিথের জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহ অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক :

উসমান খাজা ও স্টিভেন স্মিথের জোড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে বড় সংগ্রহ পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ১৩১ ওভারে ৪ উইকেটে ৪৭৫ রান করেছে অসিরা। স্মিথ ১০৪ রানে আউট হলেও ১৯৫ রানে অপরাজিত আছেন খাজা। বৃষ্টির কারণে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম দিন খেলা হয় ৪৭ ওভার। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২ উইকেটে ১৪৭ রান। খাজা ৫৪ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় উইকেটে স্মিথের সাথে ২০৯ রানের জুটি গড়েন খাজা। এই জুটিতেই সেঞ্চুরি করেন তারা। ৫৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৩তম সেঞ্চুরি করেন খাজা। ৯২তম টেস্টে ৩০তম সেঞ্চুরি পূর্ণ করেছেন স্মিথ। এই ইনিংসের মাধ্যমে স্যার ডন ব্র্যাডম্যানের ৫২ টেস্টে ২৯সেঞ্চুরি টপকে গেলেন স্মিথ। সেঞ্চুরির পরই দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের বলে আউট হন স্মিথ। ১১টি চার ও ২টি ছক্কায় ১৯২ বলে ১০৪ রান করেন স্মিথ। স্মিথের আউটের পর ট্রাভিস হেডের সাথে ১১২ রানের জুটি গড়েন খাজা। জুটিতে মারমুখী মেজাজে ৫৯ বল খেলে ৮টি চার ও ১টি ছক্কায় ৭০ রান করে আউট হন হেড। ম্যাট রেনশকে নিয়ে দিনের খেলা শেষ করেছেন খাজা। ডাবল-সেঞ্চুরি থেকে ৫ রান দূরে খাজা। ৩৬৮ বল খেলে ১৯টি চার ও ১টি ছয় মেরেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার পেসার এনরিচ নর্টি ৫৫ রানে ২ উইকেট নেন। ১টি করে উইকেট নেন পেসার কাগিসো রাবাদা ও মহারাজ।