সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

ওমানে পৌঁছে অনুশীলনের অপেক্ষায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

মেন্স জুনিয়র এএইচএফ কাপে অংশ নিতে বাংলাদেশ দল এখন ওমানে। হকির অনূর্ধ্ব-২১ দলের এই টুর্নামেন্টর জন্য আজ ভোরে মাস্কটে এসে পৌঁছেছে মামুনুর রশীদের দল। বিশ্রাম নিয়ে আবার আজই অনুশীলন করার কথা লাল-সবুজদের। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ওমান থেকে বলেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে রাত ৩ টায় ওমানের হোটেল প্ল্যালাটিনিয়ামে কোচ, ম্যানেজার ও খেলোয়াড়দের নিয়ে ভালোভাবে পৌঁছেছি। আজই আবার সকালে অনুশীলন হবে। কাল আমরা প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবো।’ ওমানে নেমেই অবসর কাটানোর সুযোগ নেই বাংলাদেশের। কাল তাদের অভিযান শুরু হচ্ছে। গ্রুপ ‘বি’তে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং চায়না। ৭ জানুয়ারি শ্রীলঙ্কা ও ৯ জানুয়ারি লড়বে উজবেকিস্তানের বিপক্ষে। দুই গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। ‘এ’ গ্রুপে অবস্থান করছে চাইনিজ তাইপে, ওমান, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। এখান থেকে শীর্ষ চার দল খেলবে জুনিয়র এশিয়া কাপের চূড়ান্ত পর্বে।