সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

রোনালদোর কারণে দলছাড়া আবু বকর

অনলাইন ডেস্ক :

বিশাল বেতনে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিলেও এখনো মাঠে নামা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। বিদেশি ফুটবলারের কোটা পূরণ হয়ে যাওয়ায় এই পর্তুগিজ তারকার রেজিস্ট্রেশন আটকে ছিল। অবশেষে সমাধান হলো সেই সমস্যার, নিবন্ধিত হলেন সিআরসেভেন। তবে রোনালদোর নিবন্ধন করতে গিয়ে দলটি হারাচ্ছে ক্যামেরুনের তারকা ভিনসেন্ট আবুবকরকে। সৌদি গণমাধ্যমের খবর, আবুবকরকে চুক্তি থেকে বাদ দিয়ে রোনালদোকে নিবন্ধনের পথ তৈরি করেছে আল নাসর কর্তৃপক্ষ। ফ্রি এজেন্ট হয়ে যাওয়া আবুবকরকে দেখা যেতে পারে রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। তাঁর সঙ্গে আলোচনা করছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলটি। কাতার বিশ্বকাপে এই আবুবকরের গোলেই ক্যামেরুনের কাছে হেরেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিবন্ধন শেষ হলেও এখুনি মাঠে নামতে পারছেন না রোনালদো। ম্যানইউয়ের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সময় এক এভারটন সমর্থকের ফোন ভাঙার দায়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা চলছে রোনালদোর ওপর।