সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

ম্যাচ বাই ম্যাচ অধিনায়ক পরিবর্তনের সিদ্বান্ত বরিশালের

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে ম্যাচ বাই ম্যাচ অধিনায়ক পরিবর্তনের সিদ্বান্ত নিয়েছে ফরচুন বরিশাল। বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজির এক কর্মকর্তা। আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও, টিম ম্যানেজমেন্ট স্পষ্ট করেছে এ মৌসুমে দলের নেতৃত্ব দেবেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও। গত আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে মাত্র এক রানে হেরে রানার্স-আপ হয় সাকিবের নেতৃত্বাধীন বরিশাল। চলমান বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বরিশালের প্রথম ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মেহেদি হাসান মিরাজ। হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বিবৃতিতে বরিশালের টিম ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘ম্যাচ বাই ম্যাচ অধিনায়ক নির্ধারণ করা হবে।’ তবে এর চেয়ে বেশি বিস্তারিত কিছু জানায়নি তারা। এদিন মিরাজের সঙ্গে টস করার কথা ছিলো সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। তবে তার পরিবর্তে টস করতে আসেন মুশফিকুর রহিম। এ বিষয়ে সিলেট স্ট্রাইকার্স ম্যানেজমেন্ট জানিয়েছে, ‘অতীতের ইনজুরির কারণে ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করতে দীর্ঘ সময় লেগে যায় মাশরাফির। নিজের পায়ে বেশ সুরক্ষা ব্যবহার করেন তিনি। যেহেতু অনেক সময় লেগেছে, এজন্য তার পরিবর্তে মুশফিক টস করতে আসেন।’ তবে মাশরাফির মাঠে থাকলেও ফিল্ডিং ও বোলিং পরিবর্তন করাসহ সব কিছু পরিচালনা করতে দেখা গেছে মুশফিককেই। সূত্র: বাসস