সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করেছে মেক্সিকো

অনলাইন ডেস্ক :

মেক্সিকো জনসম্মুখে ধূমপানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ আইন জারির মাধ্যমে বিশ্বের অন্যতম কঠোর তামাকবিরোধী আইন কার্যকর করেছে দেশটি। বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০২১ সালে প্রথম অনুমোদিত এই আইনের মধ্যে তামাকের বিজ্ঞাপনের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশ ধূমপানমুক্ত পাবলিক স্পেস তৈরি করতে আইন পাস করেছে। মেক্সিকোর আইন আমেরিকা মহাদেশে সবচেয়ে শক্তিশালী এবং বিস্তৃত বলে মনে করা হয়। মেক্সিকোর বিদ্যমান ২০০৮ এর আইনটি বার, রেস্তোরাঁ এবং কর্মক্ষেত্রে ধূমপানমুক্ত স্থান তৈরি করেছিল। তবে এখন পার্ক, সৈকত, হোটেল, অফিস এবং রেস্তোরাঁসহ সমস্ত পাবলিক প্লেসে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। এটি বিশ্বের সবচেয়ে কঠোর ধূমপানবিরোধী আইনগুলির মধ্যে একটি। এছাড়াও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার এবং পৃষ্ঠপোষকতার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যার অর্থ হলো দোকানের ভিতরও সিগারেট প্রদর্শন করা যাবে না। আমেরিকার স্বাস্থ্য সংস্থা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এছাড়াও নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য মেক্সিকান সরকারকে সাধুবাদ জানিয়েছে।