সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

২০২৩ সালের হজযাত্রীদের জন্য জেদ্দা থেকে মক্কা পর্যন্ত বিনামূল্যে শাটল পরিষেবা

অনলাইন ডেস্ক :

হজযাত্রীদের যাতায়াতের সুবিধার্থে সৌদি আরবের জেদ্দা থেকে মক্কার মসজিদুল হারাম পর্যন্ত ফ্রি শাটল সার্ভিসের ঘোষণা দেয়া হয়েছে। জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। রোববার (১৫ জানুয়ারী) আলআরাবিয়া জানায়, বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল থেকে হজযাত্রীরা এ সেবা গ্রহণ করতে পারবেন। বিমানবন্দরের অফিসিয়াল টুইটার একাউন্টে বলা হয়, এই সেবা গ্রহণের শর্ত হলো- ইহরামের পোশাক পরিহিত থাকা, সৌদিদের জন্য জাতীয় পরিচয়পত্র দেখানো ও বিদেশীদের জন্য পাসপোর্ট প্রদর্শন করা। এই শাটল সার্ভিস জেদ্দা বিমানবন্দর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে চলাচল শুরু করবে এবং রাত ১১টা পর্যন্ত চলবে। দুই ঘণ্টা পর পর একেকটি ট্রিপ জেদ্দা স্টেশন ছেড়ে যাবে। আর রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে মক্কার মসজিদুল হারাম থেকে জেদ্দা বিমানবন্দর পর্যন্ত। এখান থেকেও দুই ঘণ্টা পর পর একেকটি ট্রিপ ছেড়ে যাবে। হাজিরা আসন্ন পবিত্র হজ-২০২৩ থেকে এই পরিষেবা গ্রহণ করতে পারবেন। সূত্র : আলআরাবিয়া