সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

গুলশানে ‘টাকা ভাগাভাগি’ নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১

রাজধানীর গুলশান-১ এলাকায় টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে গুলশান ১ ডিসিসি মার্কেটের গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে এ ঘটনা ঘটে।

আহতের নাম আমিনুল ইসলাম।

গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ জানান, বিকাল সাড়ে ৪টার দিকে গুলশান ১ ডিসিসি মার্কেটে গ্লোরিয়া জিন্স ক্যাফের পেছনে টাকা ভাগাভাগি নিয়ে আমিনুল ও তার পরিচিত ওহিদুলের মধ্যে সংঘর্ষ হয়।

তিনি বলেন, একপর্যায়ে দুজনেই গুলি চালালে আমিনুলের পায়ে জখম হয়। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আব্দুল আহাদ জানান, ওহিদুলকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘পুলিশ দুজনের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স যাচাই করছে।’

—-ইউএনবি