সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

‘নয়াপল্টন কার্যালয় ভাঙচুর’: ডিবি প্রধান ও আরও ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিএনপির

ফাইল ছবি

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) প্রধান হারুন অর রশীদ ও আরও নয়জনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে অভিযোগ দায়ের করা হয়।

রবিবার বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর (সিএমএম) আদালতে এ অভিযোগ দায়ের করেন।

আদালত বাদীর জবানবন্দিও রেকর্ড করেছেন বলে জানিয়েছেন নাজিমের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

তবে মামলা গ্রহণের বিষয়ে আদালত এখনো কোনো আদেশ দেননি বলে ওই আদালতের বেঞ্চ সহকারী আরমান হোসেন জানান।

গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত এবং অর্ধশতাধিক আহত হন।

সংঘর্ষের ঘটনায় পুলিশ ৪৭০ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় দুটি মামলা হয়েছে।

—-ইউএনবি