সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ঢাবি ছাত্রলীগের নেতার বিরুদ্ধে দম্পতির শ্লীলতাহানির অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের নেতা ফাহিম তাজওয়ার জয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক নারী ও তার স্বামীকে শ্লীলতাহানি ও টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ফাহিমসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

এ ঘটনায় মাস্টারদা সূর্য সেন হলের মুখ্য প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মোতালেব বাদী হয়ে ফাহিমের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। আব্দুল মোতালেব হচ্ছেন ভুক্তভোগী নারীর মামা।

অভিযোগপত্র অনুযায়ী, গত ৪ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে রিয়া ও তার স্বামী রাসেল পার্শ্ববর্তী চকবাজার থেকে আব্দুল মোতালেবের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। শহীদ মিনারের সীমান্ত সড়ক পার হওয়ার সময় ফাহিম ও তার বন্ধুরা তাদের পথ আটকে দেয়, গালিগালাজ করে এবং লাঠি দিয়ে মারধর করে। এক পর্যায়ে তারা রাসেলকে শহীদ মিনারের পেছন দিকে নিয়ে গিয়ে তার কাছ থেকে ২২ হাজার টাকা ও এটিএম কার্ড ছিনিয়ে নেয়।

অভিযোগপত্রে মোতালেব বলেন, তারা আমার ভাগ্নিরও শ্লীলতাহানি করেছে। খবর পেয়ে আমার ছেলে মেহরাব তাদের উদ্ধার করতে গেলে ফাহিম ও তার বন্ধুরা আমাকে বেধড়ক মারধর করে।

যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর বলেন, ‘আমরা মামলাটি পেয়েছি এবং আমরা বিষয়টি তদন্ত করে দেখব।

ফাহিম মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের পদস্থ সদস্য এবং আবদুল্লাহ খান শৈশবের অনুসারী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।

—-ইউএনবি