সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ঢাকায় কিশোর গ্যাংয়ের ২০ সদস্য আটক

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধারালো অস্ত্রসহ ‘কিশোর গ্যাং’ এর ২০ সদস্যকে আটকের দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিনিয়র এএসপি ও র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র‌্যাব-২ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ, বসিলা ও কাওরান বাজার এলাকায় অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে যে তারা মাদক বিক্রি, ছিনতাই, চাঁদাবাজি, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

—-ইউএনবি