সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

৪ দিনব্যাপী নাট্য উৎসবে বাতিঘরের দুই নাটক

অনলাইন ডেস্ক :

‘নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার’ এমন স্লোগানে রাজবাড়ী থিয়েটারের ৪ যুগ পূর্তিতে ৪ দিনব্যাপী নাট্য উৎসবে অনুষ্ঠিত হচ্ছে ৯ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজবাড়ীর আজাদী ময়দানে অনুষ্ঠিত এই আয়োজনে নাট্যদল বাতিঘর মঞ্চস্থ করতে যাচ্ছে দুটি নাটক। ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাতিঘর মঞ্চস্থ করবে ‘ঊর্নাজাল’ এবং ১১ ফেব্রুয়ারি একই সময়ে ‘মাংকি ট্রায়াল’। নাটক ‘ঊর্ণাজাল’; এটি নাট্যদল বাতিঘর’র আলোচিত প্রযোজনা। নাটকটির রচনা ও নির্দেশনায় বাকার বকুল। অন্যদিকে ‘মাংকি ট্রায়াল’ জেরম লরেন্স ও রবার্ট এডউইন লি রচিত। প্রযোজনাটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল। এই নাট্য উৎসবে আরো প্রদর্শিত হবে রাজবাড়ী থিয়েটারের প্রযোজনায় ‘কবর’, বহুবচন থিয়েটার পাংশার প্রযোজনা ‘বৈতংসিক’, স্বদেশ নাট্যাঙ্গণ, রাজবাড়ীর ‘চন্দ্রগ্রহণ’, অল্টারনেটিভ লিভিং থিয়েটার কলকাতার ‘লং মার্চ’, ফরিদপুরের বাংলা থিয়েটারের ‘সাইরেন’।