সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সিদ্ধার্থ-কিয়ারা এখন স্বামী-স্ত্রী

অনলাইন ডেস্ক :

পর্দার প্রেম এখন বাস্তব। অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। গত মঙ্গলবার বিকালে রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্রাসাদে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মালা বদল করেন তারা। এবার প্রকাশ্যে এলো বিয়ের ছবি। মণীশ মলহোত্রের তৈরি আইভরি শেরওয়ানি পরে প্রেমিকার গলায় মালা দিলেন সিদ্ধার্থ মালহোত্রা। কিয়ারার পরনে গোলাপি লেহঙ্গা, গলায় সবুজ হিরের নেকলেস। ঝলসে উঠলেন তারকাজুটি। বিয়ের ম-প থেকে যুগলের একগুচ্ছ ছবি প্রকাশ্যে এল। প্রথম পোস্ট করেছেন কিয়ারাই। অপেক্ষার অবসান অনুরাগীদেরও। রাত ১০টা বাজতে ইনস্টাগ্রামে বিয়ের অ্যালবাম প্রথম শেয়ার করেছেন কিয়ারা। তার একটি ছবিতে দেখা যায়, সিদ্ধার্থ তাঁর স্ত্রীকে চুম্বন করছেন। তবে নবদম্পতির বাছাই করা ক্যাপশনটি তাঁদেরই হিট ছবি ‘শেরশাহ’-র সংলাপ থেকে ধার করা। ২০২১ সালে মুক্তি পাওয়া সেই ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন প্রথম বার। সেখান থেকেই সব শুরু। বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অব হুমারি পার্মানেন্ট বুকিং হো গয়ি হ্যায় (এখন আমরা স্থায়ী ভাবে পরস্পরের )’। একই বার্তা এলো সিদ্ধার্থের ইনস্টাগ্রামের পোস্টে। তিনিও লেখেন, ‘আব হামারি পার্মানেন্ট বুকিং হোগায়া হে।’ এসময় সবার কাছে আশীর্বাদ ও ভালোবাসা চান এই অভিনেতা। বিয়ের তিনটি ছবি শেয়ার করেন কিয়ারা। প্রথম ছবিতে জোড় হাতে পরস্পরের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখা গেল দুজনকে। পরের ছবিতে বরের হাতে হাত রেখে হাসি মুখে পাওয়া গেল কিয়ারাকে। তিন নম্বর ছবিতে কিয়ারার গালে আলতো চুমু খেতে দেখা গেল সিদ্ধার্থকে। বিয়ের ছবিতে একের পর এক শুভেচ্ছাবার্তায় ভরে গেল সঙ্গে সঙ্গে। দুপুরে যখন রাজস্থানের কাঠফাটা রোদ, রাস্তা জুড়ে সারি-সারি বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে ছিল। অতিথিদের জন্য এলাহি ব্যবস্থার আঁচ পাওয়া যাচ্ছিল বাইরে থেকেই। তার পরই দেখা যায় সাদা ঘোড়া। সূর্যগড় প্রাসাদের মধ্যে নিয়ে যাওয়া হয় সেটিকে। সেই ঘোড়ায় চড়েই কিয়ারকে বিয়ে করতে যান সিদ্ধার্থ। তৈরি ছিল বরযাত্রী, ব্যান্ড পার্টিও। তার পর সাত পাকে ঘোরেন সিড-কিয়ারা। পঞ্জাবি ঐতিহ্য মেনেই বিয়ের আয়োজন। একেবারে ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠান হলেও জাঁকজমকের ঘটা যে কম নয়, বোঝা গেল পরে। আমন্ত্রিতের তালিকায় মাত্র ১০০-১২৫ জনের নাম। যাদের মধ্যে রয়েছেন পরিচালক কর্ণ জোহর, পোশাকশিল্পী মণীশ মলহোত্র। শাহিদ কপূরও সস্ত্রীক উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, বিয়েতে দুই তারকার পরিবারের সদস্যদের পাশাপাশি ছিলেন কিয়ারার ছোটবেলার বান্ধবী ও আম্বানি পরিবারের কন্যা ঈশা আম্বানি। শোনা যাচ্ছে, মুকেশ আম্বানিও যোগ দিয়েছেন এ বিয়েতে। বিয়ের পর নব্য বিবাহিত জুটি সিদ্ধার্থের আরব সাগরমুখী বিলাসবহুল ফ্ল্যাটে উঠবেন বলে জানা গেছে। যার ইন্টেরিয়র করেছিলেন গৌরি খান। তবে এটা হতে চলেছে অস্থায়ী বাস। জুহুতে তাদের পছন্দের বাংলোর কাজ শেষ হলেই তারকা এই জুটি সেখানেই উঠবেন।