সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

চীনের সঙ্গে প্রতিযোগিতায় ঐক্যবদ্ধ হোন : কংগ্রেসে বাইডেন

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে চীনের সঙ্গে প্রতিযোগিতা চালিয়ে যেতে সকল কংগ্রেস সদস্যকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) জো বাইডেন তার প্রশাসনের অগ্রযাত্রা উদযাপন করে রাজনৈতিকভাবে বিভক্ত কংগ্রেসে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান। আইনপ্রনেতাদের উদ্দেশে তিনি বলে, ‘চীনের সঙ্গে প্রতিযোগিতায় জিততে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’ তবে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের আকাশে চীনের ‘নজরদারি বেলুনে’র বিষয়ে কিছু বলেননি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ওই বেলুনটিকে গুলি করে নামিয়ে আনে। খবর বিবিসির। কংগ্রেসের এই অধিবেশনে উপস্থিত আছেন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ অতিথি আর এর মধ্যে রয়েছে সম্প্রতি পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ নাগরিক টায়ার নিকোলসের মা, পল পেলোসি এবং আইরিশ গায়ক ও গীতিকার বোনো।বাইডেনের এই স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণকে ২০২৪ সালে পুনর্নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা হিসেবেই দেখা হচ্ছে। আশা করা হচ্ছে খুব শিগগিরই তিনি এ বিষয়ে ঘোষণা দেবেন। প্রেসিডেন্টের মেয়াদ থাকা অবস্থায় জনতার সমর্থনের পাল্লা নাজুক থাকার সময়ে বাইডেন তার ভাষণে ঐক্যের ডাক দিলেন।