সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে আরিফুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোরে ভারতের পাখিউড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল শ্যামকুড় পশ্চিমপাড়ার মৃত আফেজ উদ্দিনের ছেলে। শ্যামকুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামিরুল ইসলাম বলেন, গত মঙ্গলবার আরিফুলসহ চার থেকে পাঁচজন যুবক ভারতে গরু আনতে গিয়েছিল। বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোরে গরু নিয়ে ফেরার সময় ভারতের পাখিউড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আরিফুল নিহত হয়। তিনি আরও বলেন, নিহতের লাশ দুপুর ২টা পর্যন্ত ভারতের পাখিউড়া সীমান্তের মাঠে পড়ে আছে। আরিফুলের সহযোগীরাও নিখোঁজ রয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ ৫৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, সীমান্তে একজন মারা গেছে বলে খবর পেয়েছি। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি কী না তা নিশ্চিত হওয়া যায়নি।