সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ডিআইজি মোঃ মফিজ উদ্দিনকে মৌলভীবাজারে বিদায় সংবর্ধনা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার পৌরসভা উদ্যোগে সিলেট রেঞ্জের বিদায়ী ডিআইজি মোঃ মফিজ উদ্দিন পিপিএমকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২২ ফেব্রুয়ারী বুধবার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে পৌরসভার আয়োজনে সিলেটরে ঞ্জের ডিআইজি মফিজ উদ্দিনের বদলীজনিত বিদায় উপলক্ষে মৌলভীবাজার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

পৌর মেয়র ফজলুর রহমানের সভাপত্বিতে ও শিশু বিষয়ক কর্মকতা জসিম উদ্দিন মাসুদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছার আহমদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, জেলা প্রসাশক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজবাহুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধিত সিলেট রেঞ্জের বিদায়ী ডিআইজি মোঃ মফিজ উদ্দিন পিপিএম বলেন, সিলেটের মানুষকে আমি খুব মিস করবো, আমার চাকুরি জীবনের একটি শ্রেষ্ট স্থান হলো মৌলভীবাজার।