সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

পানির অভাবে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

পটুয়াখালীর কলাপাড়ায় খালে বাঁধ দিয়ে করা হচ্ছে মাছ চাষ। ফলে দেখা দিয়েছে তিব্র পানির সংকট। চেখের সামনেই নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন। পানির অভাবে দিশেহারা হয়ে পড়েছে তরমুজ চাষীরা। এমন অবস্থার সৃষ্টি হয়েছে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলীর গ্রামে। কৃষক হাাবিবুল্লাহ প্যাদা প্রায় ৪০ একর জমিতে তরমুজ চাষ করছেন। তিন বলেন পানির অভাবে জমি সেচ দিতে না পারায় তরমুজের লতা ক্রমশই শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। একই কথা বলেছেন কৃষক আনোয়ার, জলিল মাতুব্বর,খলিল হাওলাদারসহ আরো অনেকে।
কৃষকরা জানায়, উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামের হাক্কার খাল থেকে পানি সংগ্রহ করে যুগ যুগ ধরে শুকনো মৌসুমে বিভিন্ন কৃষি পন্য উৎপাদন করে আসছি। কিন্তু ওই খালটি স্থানীয় প্রভাবশালী মহল বন্দোবস্ত নিয়ে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। তাই ওই খাল থেকে পানি সংগ্রহ করতে গেলে বাঁধা দিচ্ছেন তারা। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে জাননো হলেও খাল থেকে পানি সংগ্রহ করতে পারছি না বলে ওইসব কৃষকরা জানিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ বলেন, কৃষকদের পানির অভাবের বিষয়টি শুনেছি। তারা যাতে পানি ব্যবহার করতে পারেন সে জন্য ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন,এ বিষয়ে কৃষকরা তার কাছে এসেছিলো। ইতোমধ্যে তহসিলদারে মাধ্যমে বলা হয়েছে পানি সেচের জন্য কোন ধরনের বাঁধা সৃষ্টি না হয়।