সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আসছে নভেম্বরেই বিয়ে করছেন হৃত্বিক?

অনলাইন ডেস্ক :

বলিউড তারকা হৃত্বিক রোশান এখন প্রেম করছেন সাবা আজাদের সঙ্গে। সেই খবর এখন সবারই জানা। তবে এবার খবর এলো, চলতি বছরের নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা জুটি! সম্প্রতি ভাইরাল হওয়া এক টুইটে দাবি করা হয়েছে যে, হৃত্বিক ও সাবা দুজনেই নিজেদের সম্পর্ক পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে করা সেই টুইট এখন ভাইরাল। যদিও হৃত্বিক কিংবা সাবা কেউই সেই টুইটের প্রতিক্রিয়া জানিয়ে এখনও কিছু বলেননি। গেল বছর থেকেই বিটাউনে গুঞ্জন চলছিল বলিউড তারকা হৃত্বিক রোশান ও গায়িকা সাবা আজাদের প্রেম নিয়ে। প্রেমের শুরুতে তারা কিছুটা লুকোচুরি করলেও পরবর্তীতে পুরোই খোলামেলা হয়ে যায় এই জুটি। গেল বছর করণ জোহরের জন্মদিনের পার্টিতে প্রথমবারের মত একসঙ্গে জনসম্মুখে এসেছিলেন হৃত্বিক ও সাবা। এরপর কখনও রোশান পরিবারের সঙ্গে আবার কখনওবা হৃত্বিকের দুই ছেলেকে নিয়ে জ¦লজ¦ল করেছেন সাবা। বিয়ের পর কোয়ালিটি টাইম কাটাতে চান হৃত্বিক আর সাবা। সূত্রের খবর, হাতের সব কাজ শেষ করে বিয়ে করবেন দুজন। খুব সম্ভবত হৃত্বিকের ‘ফাইটার’ এর কাজ শেষ হলেই বেঁধে ফেলবেন গাঁটছড়া। হৃত্বিকের বিয়ের খবরে বেশ খুশি টুইটারে থাকা তার অনুরাগীরা। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন হবু দম্পতিকে। এর আগে ২০০০ সালে ভালোবেসে সুজান খানকে বিয়ে করেছিলেন হৃত্বিক। ২০১৪ সালে আলাদা হয়ে যান তারা। যদিও এখনও খুব ভালো সম্পর্ক দু’জনের মধ্যে। বিপদে-আপদে একে অপরের পাশে থাকেন সবসময়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া