সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

এবার প্রবাসী যোদ্ধাদের জন্য গাইলেন সাব্বির

অনলাইন ডেস্ক :

‘বিনোদিনী রাই’খ্যাত শিল্পী সাব্বির নাসিরের নতুন গান প্রকাশ হলো। এবারের গানের শিরোনাম ‘নাইয়া’। গানের কথা ও সুর করেছেন মেহেদী হাসান তামজীদ, মিক্স-মাস্টারিং করেছেন সালমান জাইম। এ প্রসঙ্গে তামজীদ বলেন, এই গানটি মূলত প্রবাসীদের নিয়ে লেখা। করোনার সময়টাতে দেখেছি অনেক কষ্ট করে টাকা আয় করলেও অনেকে টাকা পয়সা দেশে পাঠিয়ে সুখের মুখ দেখতে পায় না। অনেক সময় বাবা-মাকেও শেষ সময়ে দেখতে দেশে আসতে পারে না। গানটি লেখার পর মনে হয়েছে সাব্বির ভাইকে দিয়ে করালে ভালো হবে। এরপর একসাথে কাজ করা। আশা করি, গানটি সবার ভালো লাগবে। গানটি নিয়ে গায়ক সাব্বির নাসির বলেন, নাইয়া অসাধারণ একটি সৃষ্টি। তামজিদের ফিচারিং ও সালমানের মিক্সিং। আমার এ যাবতকাল গাওয়া সব গানের মাঝ থেকে নিশ্চিতভাবে ভিন্ন মাত্রার গায়কী দিতে পেরেছি বলে মনে হয়েছে। বাকিটা শ্রোতাদের ওপর। অনেকেই বলেছেন কান্না পেয়েছে বুকের গভীর থেকে গানটি শুনে। অশ্রু আত্মার স্নানের জল। আসুক অশ্রু বানের মত-এ কামনা রইল। ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক ও তাঁর প্রোডাকশন হাউজ প্রেক্ষাগৃহ।