সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মিঠাপুকুরে আগ্রহ বাড়ছে ভূট্টা চাষে

জেলা প্রতিনিধি, রংপুর (মিঠাপুকুর) :

রংপুরের মিঠাপুকুরে ভূট্টা চাষে সবুজে ঘিরে রেখেছে চারদিক। ভালো ফলনের আশায় কৃষকের চোখে মুখে খুশির ঝিলিক। ভূট্টা ক্ষেতের চোখ জুরানো সবুজ দৃশ্য চোখে পড়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে।

কৃষি বিভাগের তথ্যমতে, প্রতি বছরই বাড়ছে ভুট্টা চাষ। গেলো অর্থ বছরে মিঠাপুকুর উপজেলায় ৩ হাজার ২ শত হেক্টর চাষের পরিবর্তে এ বছর ৩ হাজার ৫ শত হেক্টর জমিতে ভূট্টা চাষ করেছেন কৃষকরা।
উৎপাদন খরচ কম এবং ভালো দাম পাওয়ার আশায় কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন বলে জানিয়েছে কৃষি বিভাগ।

ভালো ফলনের আশায় উপজেলা কৃষি অফিসের পরামর্শে ক্ষেতে ঠিকমতো সেচ, কীটনাশক ও সার প্রয়োগসহ সুষ্ঠু পরিচর্যা করে আসছেন নিয়মিত।

উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, ১৮ বিঘা জমিতে ভূট্টা চাষ করেছেন পূর্ব মুরাদপুর এলাকার আব্দুল হান্নান, তিনি বলেন, আমি গত বছর কম আবাদ করে ৯৫৩ মণ ভূট্টা পেয়েছিলাম এবার বেশি আবাদ করেছি ভালো ফলনের আশায়।সারের দামটা বেশি হওয়ায় একটু খরচ বেড়েছে তবুও ভালো কিছু প্রত্যাশা করছি।
ইমাদপুর কুটকুটিয়া এলাকার কৃষক রানা মিয়া বলেন, আমি এই প্রথম ২ বিঘা জমিতে ভূট্টা চাষ করেছি আশানরুপ ফলন হয়েছে ভালো দাম পেলে ভবিষ্যতে আগ্রহ বাড়বে।

উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, কৃষি বান্ধব সরকার হওয়ায় এ বছর আমরা ২ হাজার ৫ শত ভূট্টাচাষীকে প্রনদনা দিয়েছি নিয়মিত তদারকির ফলে কৃষকের আগ্রহ বেড়েছে।