সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গঙ্গাচড়ায় আশ্রয়ণ প্রকল্পে বিশেষ উঠান বৈঠক

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের খামার মোহনা আশ্রয়ণ প্রকল্পে বিশেষ উঠান বৈঠক উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এ বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি। শনিবার বিকেল ৫ টায় বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, আলমবিদিতর ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্য কর্মকর্তা তাসনিম খুশবি সরকার। সহকারি শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় উঠান বৈঠকে চিফ হুইপ কন্যা মালিহা তাসনিম জুই, বিরোধী দলীয় চিফ হুইপ প্রতিনিধি মমিনুর ইসলাম, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমানসহ জাতীয় পার্টির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী নারীসহ এলাকার নারীরা অংশগ্রহন করে।