সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কলাপাড়ায় কচুরিপানার মধ্য থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের তিনদিন পর একটি খালের কচুরিপানার মধ্য থেকে মো.দোলন গাজী (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন খাল থেকে কলাপাড়া থানা এবং পিবিআই পুলিশের একটি টিম তার লাশটি উদ্ধার করে। নিহত দোলন গাজী ওই ইউনিয়নের লোন্দা গ্রামের মো.ফোরকান গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সে নিঁেখাজ হলে মঙ্গলবার তার পরিবার থানায় একটি সাধারন ডায়েরী করেন। পরে তিনদিন পর তাপবিদ্যুতের পাশে খালের কচুরিপানার মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটিতে আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে ।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।