সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রংপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বেলুন ফেস্টুন উড়ানো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বুধবার সকাল সাড়ে ১১টায় রংপুর টাউন হলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলাচনা সভা অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আজহারুল ইসলাম, রংপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন, রংপুর জেলা সিভিল সার্জেন ডা. জাহাঙ্গীর কবির, ক্যাব রংপুরের সভাপতি আবদুর রহমান, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ¦ নুরুল হক মুন্না, সাধারণ সম্পাদক শাহ মোঃ শহীদ আখতার সোহেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ব্যাপারী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।##