সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

উন্নত চিকিৎসার জন্য সিসিক মেয়র ঢাকায়

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গেছেন। আজ বুধবার (১৫ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় রওয়ানা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন।

তিনি জানান, গত রোববার দিবাগত আড়াইটার দিকে মেয়র আরিফুল হক চৌধুরী বাথরুমে যান। কিন্তু বাথরুম থেকে তিনি বের হয়ে আসতে পারছিলেন না, ঘেমে গিয়েছিলেন। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে রাত তিনটার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাঁকে ভর্তি করা হয়। সেখানে ডা. শিশির বসাকের তত্ত্বাবধানে মেয়রের চিকিৎসা চলে। বেশ কয়েকটি পরীক্ষাও করা হয়। তাতে হার্টে মাইল্ড অ্যাটাকের আভাস পাওয়া যায়।

সিসিকের স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, ২০১৪ সালের দিকে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী। তখন তাঁর হার্টে একটি রিং পরানো হয়। হার্টের সমস্যার পাশাপাশি তাঁর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যাও আছে। এর আগে তিনি ঢাকায় চিকিৎসা করিয়েছিলেন। সেজন্য এবারও উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকায় গেছেন। সেখানে ইউনাইটেড হাসপাতালে তিনি ভর্তি হবেন। ডা. জাহিদ জানান, এনজিওগ্রামের প্রয়োজন হলে সেটা ঢাকায় করানো হবে।