সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

যে কারণে ছুটি চেয়েছেন সাকিব-লিটন

অনলাইন ডেস্ক :

চলতি মাসেই শুরু হচ্ছে ইন্ডিয়ার প্রিমিয়ান লিগ (আইপিএল)। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার জন্য জাতীয় দল থেকে ছুটি চেয়ে বিসিবি বরাবর চিঠি দিয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। যদিও এই চিঠির জবাব এখনও দেয়নি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জালাল ইউনুস জানিয়েছেন। মানে এখনও সাকিব-লিটনের ‘আইপিএল’ ভাগ্য ঝুলছে। আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুযোগ পেয়েছেন সাকিব ও লিটন। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে পুরো আসরে বাংলাদেশি এই দুই ক্রিকেটারের সার্ভিস পাবে না-এমনটা জেনেই তাদের দলভুক্ত করেছে কলকাতা। আইপিএল শুরু হয়ে যাবে ৩১ মার্চ। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে ৪ এপ্রিল মিরপুরে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। এজন্য সাকিব-লিটন আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকেও ছুটি চেয়েছেন। জালাল ইউনুস জানিয়েছেন, ‘ওরা (সাকিব-লিটন) আইপিএল খেলার জন্য আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট থেকে ছুটি চেয়েছে। আমরা চিঠি পেয়েছি। তবে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, ওদের এনওসি দেওয়া হবে কি হবে না এ বিষয়ে।’ আইপিএলে এবার সাকিব-লিটন ছাড়াও অংশ নেবেন মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। তবে টেস্ট দলে নিয়মিত না থাকায় তার এনওসি নিয়ে চিন্তা নেই।