সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

এশিয়া কাপ আর্চারি : সোনা জয় করল রুবেল-দিয়া জুটি

অনলাইন ডেস্ক :

প্রথম সেটে হারের পর নিজেদের সেরাটা মেলে ধরলেন দিয়া সিদ্দিকী ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল। পরের দুই সেট জয়ের পর চতুর্থ সেটে করলেন ড্র। এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে এই জুটির হাত ধরে সোনা জয়ের স্বাদ পেল বাংলাদেশ। চাইনিজ তাইপেতে রোববার রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে হারায় বাংলাদেশ। ‘বাই’ পেয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠা রুবেল-দিয়া জুটি শেষ চারে ওঠার পথে মালয়েশিয়ার বিপক্ষে জিতে ৬-২ ব্যবধানে। আর সেমি-ফাইনালে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেয় ৫-১ সেট পয়েন্টে। সেরা হওয়ার লড়াইয়ের শুরুতে ধাক্কা খেয়েছিল রুবেল-দিয়া জুটি। প্রথম সেটে তারা হেরে যান ৩৮-৩৬ পয়েন্টে। এরপরই লিখেন ঘুরে দাঁড়ানোর গল্প। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয় সেট ৩৬-৩৫ পয়েন্টে জয়ের পর আর পিছু ফিরে তাকাতে হয়নি বাংলাদেশ। তৃতীয় সেট ৩৭-৩৩ ব্যবধানে জিতে এগিয়ে যায় দল। চতুর্থ সেট ৩৯-৩৯ ড্র হলে ৫-৩ সেট পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এ ইভেন্টের ব্রোঞ্জ পেয়েছে অস্ট্রেলিয়া।