সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে মুমিনুলের ঝড়

অনলাইন ডেস্ক :

শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরিত্যক্ত হয়ে গেছে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ। তার আগে ঝড় তুলেছেন রুপগঞ্জ টাইগার্সের ওপেনার মুমিনুল হক। বৃষ্টির কারণে প্রায় পৌনে ৪ ঘণ্টা পর শুরু হয় খেলা। ম্যাচ নেমে আসে ২১ ওভারের ইনিংসে। রুপগঞ্জ টাইগার্স ৫ উইকেট হারিয়ে ২২২ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। এরপর ফের বৃষ্টি নামলে ব্যাটিংয়ে নামার সুযোগই পায়নি মোহামেডান। ২১ ওভারের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে টি-টোয়েন্টিসুলভ ব্যাটিংই করেন মুমিনুল। আগের ম্যাচে ৬৫ রান করতে ১০২ বল খেলা ব্যাটসম্যান এদিন ¯্রফে ৪১ বলে করেন ৭৪ রান। ১১ চার ও ১ ছক্কা হাঁকান তিনি। ৩১ বলে পঞ্চাশ ছোঁয়ার পর আরিফুল হকের এক ওভারে টানা চারটি ৪ মারেন তিনি। খালেদ আহমেদের বলে স্কুপ করতে গিয়ে কট বিহাইন্ড হন মুমিনুল। তখনও বাকি ছিল ইনিংসের ৭.৫ ওভার। মুমিনুল ছাড়াও আগ্রাসী ব্যাটিং করেন ভারতীয় আমানদিপ খারে ও শামীম হোসেন। ৮ চার ও ৩ ছয়ে ৩৬ বলে ৬৩ রান করেন আমানদিপ। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া শামীম খেলেন ২১ বলে ৩৭ রানের ইনিংস। ২ চারের সঙ্গে ৩টি ছক্কা মারেন তিনি। শুভাগত হোমের বলে স্লগ সুইপ করে গ্র্যান্ড স্ট্যান্ডের দোতলার কাছাকাছি বল পাঠান তরুণ বাঁহাতি ব্যাটসম্যান। আগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ১২৮ রানের বড় ব্যবধানে হারা মোহামেডান বৃষ্টির কল্যাণে লিগে তাদের প্রথম পয়েন্ট পেল। রুপগঞ্জ টাইগার্সও পেল প্রথম পয়েন্ট।
সংক্ষিপ্ত স্কোর:
রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব: ২১ ওভারে ২২২/৫ (মুমিনুল ৭৪, ইমরানুজ্জামান ২৫, আমানদিপ ৬৩, শামীম ৩৭, আলাউদ্দিন ১১, সালমান ১*, নাইম ৩*; রুয়েল ৫-০-৪০-১, খালেদ ৪-০-২৯-২, শুভাগত ২-০-২৮-০, অনুশ্তাপ ৩-০-৩৪-০, মুশফিক ৩-০-৪২-০, আরিফুল ১-০-১৯-০, সৌম্য ৩-০-২৭-১)
ফল: বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত