সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে খরচ হবে ৪১১ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক :

যুদ্ধে ইউক্রেনের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনর্গঠনে কমপক্ষে ১০ বছর সময় লাগবে। আর এজন্য খরচ হবে ৪১১ বিলিয়ন ডলার। এমনটাই বলছে বিশ্ব ব্যাংক। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানটির মতে, কেবল বিধ্বস্ত শহরগুলো থেকে ধ্বংসস্তূপ সরাতেই লাগবে ৫ বিলিয়ন ডলার। ইউক্রেন সরকার, ইউরোপীয় কমিশন ও জাতিসংঘের সঙ্গে যৌথভাবে হিসাবটি তৈরি করেছে বিশ্বব্যাংক। গত বুধবার প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, যতদিন যুদ্ধ চলতে থাকবে, ততদিন পুনর্নির্মানের ব্যয়ও বাড়তে থাকবে। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন পুনর্গঠনে আনুমানিক ৩৪৯ বিলিয়ন ডলার লাগবে। সবশেষ প্রতিবেদনে যুদ্ধের কিছু অর্থনৈতিক ও মানবিক ক্ষতির বিবরণ দেয়া হয়েছে।বলা হয়েছে, ২০ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি পাঁচটির মধ্যে একটির বেশি জনস্বাস্থ্য প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। ৬৫০টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত বা চুরি হয়েছে। এ ছাড়া যুদ্ধে এ পর্যন্ত ৪৬১ শিশুসহ অন্তত ৯ হাজার ৬৫৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রতিবেদনে ভবন ও অবকাঠামোর সরাসরি ক্ষতির জন্য ১৩৫ বিলিয়ন ডলার ধরা হয়েছে। তবে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাতে বৃহত্তর অর্থনৈতিক পতনকে বিবেচনায় নেয়া হয়নি। প্রতিবেদন প্রকাশের পর বিশ্বব্যাংকের ইউরোপ ও মধ্য এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনা বজেরদে বলেন, রাশিয়ার হামলায় ইউক্রেনের ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে যা পুনর্গঠনে ১০ বছর সময় লেগে যাবে। বজেরদে আরও বলেন, ‘ইউক্রেনীয় বাহিনী প্রতিরোধ গড়ে না তুললে ক্ষয়ক্ষতি আরও হতে পারত। ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ক, খারকিভ ও খেরসনের মতো শহরগুলোতে সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কেবল ২০২৩ সালেই বিনিয়োগ পুনরুদ্ধারের জন্য ১৪ বিলিয়ন ডলার প্রয়োজন কিয়েভের। আন্তর্জাতিক মুদ্রা তহবিল মঙ্গলবার বলেছে, প্রায় ১৫.৬ বিলিয়ন ডলার মূল্যের চার বছরের অর্থায়ন প্যাকেজের জন্য ইউক্রেনের সঙ্গে কর্মী-স্তরের চুক্তিতে পৌঁছেছে তারা।