সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

অভিবাসন নীতি: কানাডায় জনসংখ্যা বেড়েছে ১০ লাখ

অনলাইন ডেস্ক :

কানাডায় প্রথমবারের মত এক বছরের মধ্যেই জনসংখ্যা বেড়েছে ১০ লাখের বেশি। দেশটির সরকার জানিয়েছে এই ১০ লাখ মানুষ যুক্ত হওয়ায় দেশটির মোট জনসংখ্যা এখন ৩ কোটি ৯৫ লাখ ৬৬ হাজার ২৪৮ জন। গত বছর এই জনসংখ্যা ছিল ৩ কোটি ৮৫ লাখ ১৬ হাজার ১শ ৩৮ জন। খবর বিবিসির। ১৯৫৭ সালের পর এই প্রথম কানাডার ইতিহাসে দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ছুঁলো ২.৭ শতাংশ। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে কানাডার মোট জনসংখ্যা বৃদ্ধির প্রায় ৯৬ শতাংশই অভিবাসন ও অভিবাসীদের কল্যাণে। শ্রমিক ঘাটতি মেটাতে কানাডার সরকার দেশটিতে ব্যাপক হারে অভিবাসী আনা ও স্থায়ী বসবাসের সুযোগসহ নাগরিকত্ব দেয়ার পরিকল্পনা নেয়। সরকারের এমন অভিবাসন নীতির ফলেই এই জনসংখ্যা বৃদ্ধি বলছে দেশটির পরিসংখ্যান বিভাগ। তবে এতে বাসস্থান, যোগাযোগ, অবকাঠামোসহ বেশ কিছু সুযোগ-সুবিধা ও সেবা পাওয়ার ক্ষেত্রে অভিবাসীরা অসুবিধার মুখোমুখি হতে পারেন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডায় অভিবাসী আনার ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নেন। গত বছর ট্রুডো ঘোষণা দেন ২০২৫ সালের মধ্যে ৫ লাখের বেশি অভিবাসীকে দেশটিতে প্রবেশ ও কাজের সুযোগসহ স্থায়ী বসবাসের সুযোগ দেয়া হবে। এমনকি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, সিরিয়া ও সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পের শিকার তুরস্কের নাগরিকদেরও অভিবাসী হিসেবে দেশটিতে প্রবেশের সুযোগ দেয়ার ঘোষণা দেয় তারা। গতবছর দেশটি প্রায় সাড়ে চার লাখ অভিবাসীকে স্বাগত জানায়। ২.৭ শতাংশ হারে প্রতি বছর জনসংখ্যা বাড়তে থাকলে ২৬ বছর পর কানাডার জনসংখ্যা দ্বিগুণ হবে।