সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সালমানকে হুমকির ঘটনায় যুবক আটক

অনলাইন ডেস্ক :

‘মুসেওয়ালার থেকেও খারাপ পরিণতি হবে’ কথা না শুনলে ‘ঝটকা’ খাবেন। এমনই এক হুমকি ইমেলে পাঠানো হয় সালমান খানের উদ্দেশে। তার সঙ্গে সামনাসামনি দেখা করতে চান, এই ছিল হুমকিওয়ালার দাবি। ইমেলটি পাঠান বিষ্ণোই গ্যাংয়েরই এক সদস্য। তার পরই মুম্বাই ও জোধপুর পুলিশের যৌথ উদ্যোগে শুরু হয় তদন্ত। অবশেষে গ্রেপ্তার হন হুমকিপ্রদানকারী সেই ব্যক্তি। নাম ধাকড়রাম বিষ্ণোই, বয়স মাত্র ২১। গত রোববার অভিযুক্ত এই যুবককে মুম্বাই পুলিশের হাতে তুলে দিলো জোধপুর পুলিশ। হুমকি ইমেলটি আসার পরই ১৮ মার্চ একটি এফআইআর দায়ের করা হয় বান্দ্রা থানায়। তদন্তে নামে পুলিশ। এর পরই শুরু হয় খোঁজ। জানা যায় জোধপুর থেকেই পাঠানো হয়েছে এই চিঠি। মুম্বাই ও জোধপুর পুলিশের যৌথ উদ্যোগে একটি টিম গঠন করা হয়। জোধপুরের লুনি এলাকার সিয়াগোর ধানি রোহিচা কালানের বাসিন্দা এই যুবক। গ্রেপ্তারির পরই মুম্বাই পাঠানো হয়েছে ধাকড়রাম বিষ্ণোইকে। এর আগে পঞ্জাব পুলিশও ধাকড়রাম বিষ্ণোইয়ের খোঁজে জোধপুর আসে। নিহত গায়ক মুসেওয়ালাকে বার বার হুমকি পাঠাতে থাকেন এই যুবক। ২০২২ সালে অস্ত্র আইনে জোধপুরের সর্দারপুরায় এই ধাকড়রাম বিষ্ণোইয়ের নামে একটি মামলা দায়ের করা হয়। এদিকে এই হুমকির চিঠি পাওয়ার পর থেকেই, অভিনেতার নিরাপত্তা আঁটসাঁট করেছে মুম্বাই পুলিশ। রাতারাতি বাড়ানো হয় অভিনেতার নিরাপত্তারক্ষীর সংখ্যা। অভিনেতা যাতায়াতে রাখা হচ্ছিল কড়া নজরদারি। ধাকড়রাম বিষ্ণোইয়ের গ্রেপ্তারির পর আপাতত কিছুটা হলেও স্বস্তিতে সালমান- এমনটাই বলছে ঘনিষ্ঠরা। সূত্র: এবিপি