সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ফের ঢাকাই চলচ্চিত্রে মিঠুন চক্রবর্তী

অনলাইন ডেস্ক :

ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। আবারও তিনি ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করবেন। সিনেমার নাম ‘হিরো’। খ্যাতিমান চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু এটির গল্প লিখেছেন। তরুণ নির্মাতা কামরুজ্জামান রোমান সিনেমাটি নির্মাণ করবেন। আবদুল্লাহ জহির বাবু তথ্যটি নিশ্চিত করেছেন। গত রোববার তিনি ফেসবুক পোস্টে লেখেন, আমার লেখক জীবনের দারুণ একটা উল্লেখযোগ্য দিন আজ। উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব, চলচ্চিত্র নায়ক, মিঠুন চক্রবর্তী আমার লেখা ‘হিরো’ সিনেমার ন্যারেশন শুনে বললেন, ‘ব্রিলিয়ান্ট, দারুণ! এই সিনেমা আমি করবো’। বাবু আরও লিখেছেন, ধন্যবাদ এইচ.কে.এস ইন্ডাট্রিজ লিমিটেড আমাকে এই সুযোগটা করে দেবার জন্য। ধন্যবাদ পরিচালক কামরুজ্জামান রোমানকে, আমার উপর বিশ্বাস রাখার জন্য। আসছে ‘হিরো’। কামরুজ্জামান রোমানের পরিচালনায় ‘হিরো’ আসছে। শ্রেষ্ঠাংশে থাকছেন মিঠুন চক্রবর্তীসহ আরও অনেকে। বাকি তারকা নির্বাচন চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা আসছে। উল্লেখ্য, ১৯৮৭ সালে শক্তি সামন্ত পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘অবিচার’র মাধ্যমে প্রথম ঢাকাই সিনেমায় অভিনয় করেন মিঠুন। এর ২৩ বছর পর আমজাদ হোসেনের ‘গোলাপি এখন বিলাতে’ সিনেমাতে অভিনয় করেন তিনি। মিঠুন চক্রবর্তীকে এরপর আর ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করেননি।