সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

মুরাদ নূরের সুরে গাইলেন শীষকন্যা

অনলাইন ডেস্ক :

শীষকন্যা খ্যাত সারেগামাপার জনপ্রিয় শিল্পী অবন্তী সিঁথি। গায়কী উপস্থাপনের নিজস্বতায় দুই বাংলায় বেশ প্রশংসিত তিনি। বর্তমান সময়ের তরুণ মেধাবী সুরকার মুরাদ নূর। এরইমধ্যে বেশ কিছু জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। গত রোববার সন্ধ্যায় রাজধানীর একটি স্টুডিওতে কবি ডা. রুখসানা পারভীনের কথায়, মুরাদ নূরের সুরে গাইলেন শীষকন্যা খ্যাত অবন্তী সিঁথি। ছায়া-মায়া শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। এই গানটি নিয়ে অবন্তী সিঁথি বলেন, নতুন গান রেকর্ডিংয়ের ক্ষেত্রে আমি বেশ খুঁতখুঁতে। আমার নিজস্বতায় না পড়লে গাইতে চাই না। ‘জয়-জোসনা’ গানটি আমার নিজস্বতা ছুঁয়েছে। কথা সুরের ভীষণ সমন্বয়। গুণ করার মতো গান। শ্রোতাদের নিশ্চয় ভালো লাগবে। সুরকার মুরাদ নূর বলেন, অবন্তী সিঁথি গুণী শিল্পী। তার রুচিশীলতায় আমি মুগ্ধ। ডা. রোখসানা আপার কথাগুলোকে আমি কেবল সুরের সমন্বয় করার চেষ্টা করেছি। কেমন করেছি শ্রোতারা বলবেন। আমার বিশ্বাস আমাদের ভালোবাসার মানুষরা নিরাশ হবে না। গীতিকবি রুখসানা পারভীন বলেন, অবন্তী সিঁথি মুরাদ নূর দুজনেই এই প্রজন্মে ভালো কাজ করছে। দুই বাংলায় তাদের সৃষ্টি গান বেশ জনপ্রিয়। ভালো লাগছে তরুণদের সৃষ্টিশীলতায় যুক্ত হতে পেরে। জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে জয়-জোসনা গানটি শিগগির সব ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হবে।