সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রংপুরে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান রংপুর-জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ আয়োজন করা হয় । গতকাল রোববার সকালে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি, এমপি।
রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), মোঃ আবু জাফর, পুলিশ সুপার, মোঃ ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্, প্রেস ক্লাব সভাপতি মাহবুব রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, রংপুর জেলায় কর্মরত ২৯ জন সাংবাদিককে ১০,০০০ টাকা করে মোট ২,৯০,০০০ টাকা করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।