সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রংপুরে নিরাপত্তা ও ন্যায় বিচার চেয়ে হরিজন সম্প্রদায়ের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুরে নিরাপত্তা ও ন্যায় বিচার চেয়ে হরিজন সম্প্রদায়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। গতকাল রোববার বেলা ১২টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন হরিজন সম্প্রদায়। সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, রংপুর সদর হাসপাতালে হরিজন জনগোষ্ঠী দীর্ঘদিন হতে বসবাস করে আসছে।
গত এপ্রিল সকালে ছোট ঘটনাকে কেন্দ্র করে এলাকার প্রভাবশালী, সুদের ব্যবসায়ী হেমন্তী রানীর নির্দেশে তার ছেলে টুটু বাসফোর, তপন বাসফোরসহ কয়েকজন নয়ন বাসফোরকে ঘুমন্ত অবস্থায় বাসা থেকে টেনে হেঁচড়ে বাইরে বের করে বেধড়ক মারধর করে, এক পর্যায়ে রডের পাইপ দিয়ে মেরে পা ভেঙ্গে দেয়, মাটিতে লুটিয়ে পড়লেও মারধর করতে থাকে। এমতাবস্থায় স্বাধীন বাসফোর এগিয়ে আসলে টুটুল কোন কিছু বুঝার আগে রড দিয়ে তার পা ভেঙ্গে দেয়, স্বাধীন সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। এমতাবস্থায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা নিয়ে স্বাধীন বাসায় ফিরলেও নয়ন বাসফোর মেডিকেলে রয়েছেন। হামলা কালে এলাকার ৮/১০ ঘর ভাংচুর করা হয়। সন্ত্রাসীদের হুমকি ধামকি ও হামলার ভয়ে এলাকার ৩৫/৪০টি পরিবার সিটি কর্পোরেশন মাঠে রাত কাটাচ্ছে। এব্যাপারে থানায় মামলা হলেও আসামী না ধরায় হরিজন জনগোষ্ঠির পরিবার গুলোন নিরাপত্তাহীণতায় দিন কাটাচ্ছে। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন হরিজন জনগোষ্ঠি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হরিজন জনগোষ্ঠির সিলিপ বাসফোর, ছোট্টু বাসফোর, রানা বাসফোর, সুবাস বাসফোর, সুমন বাসফোর, রুমা রানী, বেবী, নয়ন বাসফোরের মেয়ে শ্যামলী রানীসহ এলাকার শতাধীক নারী-পুরুষ।