সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ডা. জাফরুল্লাহকে শুক্রবার সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে দাফন করা হবে: পরিবার

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে দাফন করা হবে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে বাবার নামাজে জানাজার আগে আলাপকালে ড. জাফরুল্লাহর ছেলে ও পরিবেশবিদ বারিক চৌধুরী এসব কথা বলেন।

বারিক চৌধুরী বলেন, আমার বাবা চেয়েছিলেন তার মরদেহ চিকিৎসা বিজ্ঞানের জন্য দান করা হোক। এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্র ও ঢাকা মেডিকেল কলেজের সঙ্গে আলোচনা করেছি।

তিনি আরও বলেন, ‘কিন্তু তার প্রতি শ্রদ্ধার কারণে কোনো হাসপাতালই তার দেহ কাটতে রাজি হয়নি। তাই তার লাশ সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে দাফন করা হবে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জানান, তার দ্বিতীয় নামাজে জানাজা ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে অনুষ্ঠিত হবে।

আগামীকাল সকাল ১০টায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে সাভারের গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আরেক নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তাকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে দাফন করা হবে বলেও জানান তিনি।

—-ইউএনবি