সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

দেড় ঘণ্টার চেষ্টায় নবাবপুরের গুদামের আগুন নিয়ন্ত্রণে আসে

বৃহস্পতিবার রাতে ঢাকার নবাবপুরে একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দূর থেকে দেখা যাচ্ছিল যে ঘন ধোঁয়ার মধ্য দিয়ে উঁকি দিচ্ছে আগুনের কমলা আভা। সৌভাগ্যক্রমে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাত ১০টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদার বলেন, সুরিটোলার নবাবপুর টাওয়ারের পাশে আইয়ুব ভবন থেকে ঘন ধোঁয়া বের হওয়ার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সতর্ক করে।

‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ফায়ার ফাইটিং ইউনিট আগুন নেভায়। অগ্নিনির্বাপকরা যখন আসে ততক্ষণে গুদামটি আগুনে পুড়ে যায়।’

‘অগ্নিনির্বাপকরা রাত ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করতে পারে। তবে, আগুনের দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।’

—-ইউএনবি