সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

শেরপুর সীমান্তে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত, আহত ১

শেরপুর শ্রীবরদী সীশান্তে বন্যহাতির কবল থেকে খেতের ধান রক্ষা করতে গিয়ে হাতির পায়ে পৃষ্ট হয়ে এক কৃষক নিহত ও এ সময় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার ভোর ৩টার দিকে উপজেলার জুলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক আব্দুল করিম (৩৫) ওই এলাকার রবিজল মিয়ার ছেলে।

আহত খবির উদ্দিনকে শ্রীবরদী উপজেলার ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, হাতির পায়ে পৃষ্ট হয়ে নিহত আব্দুল করিমের লাশ তার বাড়িতে রাখা হয়েছে এবং থানায় নিয়মিত অপমৃত্যু মামলা করা হয়েছে।

পুলিশ, বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুরের সীমান্তবর্তী জনপদের ফসলি জমিতে খাবারের সন্ধানে পাহাড় থেকে বেশ কিছুদিন ধরে বন্যহাতির দল লোকালয়ে নেমে আসছে।

শুক্রবার ভোরেও তেমনি একটি বন্যহাতির দল শ্রীবরদী উপজেলার বালিজুড়ি বনবীটের আওতাধীন জুলগাঁও এলাকায় ধানখেতে হানা দেয়। এ সময় স্থানীয় কৃষকরা খেতের ধান রক্ষায় হাতি তাড়াতে গেলে দলের একটি বন্যহাতির পায়ে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই কৃষক আব্দুল করিম নিহত হয়। সেইসঙ্গে খবির নামে আরও এক কৃষক গুরুতর আহত হয়েছে। পরে হাতির দল পাহাড়ের দিকে চলে গেলে স্থানীয়রা নিহত কৃষকের লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। আহত অবস্থায় খবির মিয়াকে শ্রীবরদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

—ইউএনবি