সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

শ্রীবরদীতে দুই দিনে দুই লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

শেরপুরের শ্রীবরদীতে দুই দিনে দু্ই জনের লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে উপজেলার খড়িয়াকাজির চর ইউনিয়নের মাদারপুর গড়পাড়া গ্রামে আমিনুল ইসলাম (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। বসত ঘরের ধরনার সাথে ফঁাসিতে ঝুলন্ত অবস্থায় ওই লাশ পাওয়া যায়। মৃত আমিনুল ইসলাম একই গ্রামের সাহের আলী ছেলে।

নিহতের পিতা সাহের আলী জানান, দেড় বছর থেকে স্ত্রী সন্তান নিয়ে ঢাকা খিলখেতে বসবাস করেন। প্রায় ১৫ দিন আগে আমিনুল ইসলাম উপজেলার মাদারপুর গড়পাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। ছেলের মোবাইল না থাকায় ৮-১০ দিন আগে অন্যের মোবাইল দিয়ে কথা হয়। এরপর থেকে তার সাথে আর কোন যোগাযোগ হয়নি। কয়েকদিন আগে বাড়ি থেকে ফোন করে জানায় আমিনুল কে খঁুজে পাওয়া যাচ্ছে না। ভেবেছিলাম আমার ছেলে কোথাও বেড়াতে গেছে। কিন্তু আজ রবিবার খবর পেলাম নিজ বসত ঘরে ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত লাশ পাওয়া গেছে। নিহতের খালাতো ভাই শহিদুল ইসলাম বলেন, সকালের দিকে হঠাৎ তাদের ঘর থেকে দুর্গন্ধ আসছিলো। একপর্যায়ে আমরা জানালা ভাঙ্গলে, আমিনুলের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরণ করে।

অপরদিকে গত শনিবার দুপুরে ভেলুয়া ইউনিয়নের চরশিমুলচড়া গ্রাম থেকে রেফাজ উদ্দিন (৫২) নামে একজনের লাশ উদ্ধার করে শ্রীবরদী থানা পুলিশ। শনিবার সকালে নিজ বসত ঘরের বাশের ধরনার সাথে ফঁাসিতে ঝুলন্ত অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়। নিহত রেফাজ উদ্দিন একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
নিহতের মেয়ে মীম আক্তার (২০) বলেন, প্রতিদিনের ন্যায় সেহেরী খাওয়ার পর আমার বাবা নিজ বসত ঘরে ঘুমাতে যায়। সকালে বাইরে থেকে অনেক ডাকাডাকি করলেও ঘরের ভিতর থেকে কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙ্গে ভিতের গেলে বাশের ধরনার সাথে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, পৃথক দুটি ঘটনায় দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।