সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

কলাপাড়ায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া):

পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকান্ডে একটি বসত ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এসময় পাশের আরেকটি ঘর আংশিক পুড়ে গেছে। রবিবার দুপুরের দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গ্রামবাসীরা প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনলেও অগ্নিকান্ডে রাজ মিস্ত্রি মোহাম্মদ আলী হোসেনের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় ওই বসত ঘরে কেউ ছিলো না বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, তারা ঘর বন্ধ করে সবাই বাইরে যায়। এসময় আগুন জ্বলতে দেখে গ্রামবাসীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু তারা যথাসময়ে আসার আগেই আগুনের লেলিহান শিখায় ঘরটি সম্পূর্ন পুড়ে যায়। পাশে থাকা আরেকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়। তাদের ধারণা বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লাগতে পারে।
কলাপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘরটি পুড়ে যায়। অপর ঘরটি কিছুটা হলেও রক্ষা করতে পেরেছি। তবে তাদের কাছ থেকে জানতে পারলাম বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
কলাপাড়া ওসি কর্মকর্তা মো.জসীম জানান, আগুন লাগার বিষয়টি জানেন না। তারা বিষয়টি দেখছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন জানান,ক্ষতিগ্রস্থ্য পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।