Skip to content

Upcoming
Argentina
0-0
Austria
Source: ESPN

জাহ্নবীর ফোনের ওয়ালপেপারে কার ছবি?

অনলাইন ডেস্ক :

২০১৮ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। আত্মপ্রকাশের পর থেকে তিনি তার নিজস্ব স্বকীয়তা তৈরি করেছেন। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে তার পথ প্রশস্ত করেছেন। গত বছর, ‘গুড লাক জেরি’ এবং ‘মিলি’ সিনেমার মাধ্যমে জাহ্নবী কাপুর তার অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন। শ্রীদেবীর মৃত্যুর পর জাহ্নবী সবসময় তার মায়ের স্মৃতির সাথে সংযুক্ত থাকার চেষ্টা করেন। সম্প্রতি, পাপারাজ্জিরা জাহ্নবীর ছবি তোলেন। তখন তার ফোনের ওয়ালপেপারটি দেখা যায়। যেখানে স্থান পেয়েছে মায়ের সাথে জাহ্নবীর শৈশবের একটি ছবি।

শ্রীদেবী ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইতে মারা গিয়েছেন। আর সেই বছরই জাহ্নবী কাপুর চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। দুর্ভাগ্যবশত, তার মা তাকে বড় পর্দায় দেখে যেতে পারেননি। জাহ্নবী কাপুর টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “যখন আমি মাকে হারিয়েছিলাম, তখন অবশ্যই বিশাল ট্র্যাজেডির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার মনেই হচ্ছিল আমার সাথে খারাপ কিছু ঘটছে। এক ধরণের ভয়ঙ্কর অনুভূতি ছিল আমার মাঝে”।

সম্প্রতি, এই অভিনেত্রী ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমার শ্যুট শেষ করলেন। এই সিনেমায় তার সাথে রাজকুমার রাও-কে দেখা যাবে। সূত্র- টাইমস অব ইন্ডিয়া