সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

রেস্তোরাঁ রেখে স্টেডিয়ামে ডেটিং পরিণীতি-রাঘবের!

অনলাইন ডেস্ক :

মুম্বাইতে এক ডিনার ডেটের পর থেকে অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি তাদেরকে আবারও ডেটে দেখা গেল। তবে কোনো রেস্তোরাঁতে নয়, স্টেডিয়ামে। ‘চর্চিত প্রেমিকা’কে সঙ্গে নিয়ে আইপিএলের ম্যাচ দেখলেন রাঘব।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার তারা মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দেখতে এসেছিলেন। স্টেডিয়াম থেকে তাদের ছবি ভাইরাল হয়েছে সোশ্যালে মিডিয়ায়।

দু’জনেই এদিন এসেছিলেন কালো পোশাকে। এর আগেও তাদের একই রঙের পোশাকে টুইনিং করতে দেখা গিয়েছে।অনলাইনে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে স্টেডিয়ামে দু’জনকে একসঙ্গে দেখে খেলা দেখতে আসা দর্শকরা উত্তেজিত হয়ে পড়ে।

চিৎকার করে তারা পরিণীতি ‘ভাবি’ বলে ডাকতে শুরু করেন। আর তা শুনে অভিনেত্রীর লাজুক হাসি আর গাল লাল হয়ে যাওয়াও চোখ এড়ায়নি।আপাতত খবর বলছে, আগামী ১৩ মে বাগদান হবে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার। দিল্লিতে হবে সেই শুভকাজ। আর বিয়ে হবে অক্টোবরে। শোনা যাচ্ছে তুতো বোনের বিয়েতে যোগ দিতে পারেন প্রিয়াঙ্কা চোপড়াও। কারণ, জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে তখন ভারতে থাকবেন প্রিয়াঙ্কা।