সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

অনার্স দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সূচি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

করোনার কারণে স্থগিত হওয়া ২০১৮ সালের অনার্স দ্বিতীয় বর্ষ (বিশেষ) চলমান পরীক্ষার বিস্তারিত পুনঃসংশোধিত সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। মঙ্গলবার (২৪ আগষ্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনার কারণে স্থগিত হওয়া ২০১৮ সালের অনার্স দ্বিতীয় বর্ষের (বিশেষ) চলমান পরীক্ষার বিস্তারিত পুনঃসংশোধিত সময়সূচি প্রকাশ হলো। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর দেড়টা থেকে শুরু হবে এ পরীক্ষা। পরীক্ষা বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িহঁ.ধপ.নফ) পাওয়া যাবে।
ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সূচি: করোনার কারণে স্থগিত হওয়া ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের চলমান পরীক্ষার বিস্তারিত পুনঃসংশোধিত সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। মঙ্গলবার (২৪ আগষ্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনার কারণে স্থগিত হওয়া ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার বিস্তারিত পুনঃসংশোধিত সময়সূচি প্রকাশ করা হলো। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd ওwww.nu.ac.bd ) পাওয়া যাবে।