সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

চট্টগ্রামে ৭৪ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৭৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটকরা সবাই পুরুষ। তারা সবাই রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে সেখানে বসবাস করছিল। মঙ্গলবার (২৪ আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ওসি আবদুল করিম। তিনি বলেন, আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন এলাকায় বেশকিছু রোহিঙ্গা বসবাস করছে- এমন সংবাদে গতকাল মঙ্গলবার ভোরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে সেখান থেকে ৭৪ রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।